স্বচ্ছ • যাচাইযোগ্য • ন্যায্য

রিফান্ড নীতি

NURR প্ল্যাটফর্মে সার্ভিস, পেমেন্ট, API, SMS, অনলাইন স্টোর, পণ্য, শিপিং বা কুরিয়ার সম্পর্কিত কোনো সমস্যা হলে রিফান্ড বা সমন্বয় কীভাবে বিবেচনা করা হবে—এই নীতিতে তা ব্যাখ্যা করা হয়েছে।

১. ভূমিকা

আমরা ব্যবহারকারীদের ন্যায্য ও স্বচ্ছ রিফান্ড সুবিধা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। কোনো সার্ভিস কাজ না করলে বা ব্যবহারকারীর কাছে সার্ভিস প্রদান না হলে যাচাইয়ের ভিত্তিতে রিফান্ড বা ব্যালেন্স সমন্বয় করা হতে পারে。

গুরুত্বপূর্ণ: সার্ভিস কাজ না করলে অবশ্যই ৭ দিনের মধ্যে আমাদের জানাতে হবে। সার্ভিস বা সুবিধা ব্যবহার হয়ে গেলে সাধারণত রিফান্ড প্রযোজ্য হবে না।

২. যেসব ক্ষেত্রে রিফান্ড প্রযোজ্য

  • পেমেন্ট সম্পন্ন হলেও সার্ভিস অ্যাকাউন্টে যুক্ত না হলে।
  • System বা provider error এর কারণে transaction failed হলে।
  • অর্ডার অনুযায়ী সার্ভিস প্রদান না হলে।
  • অর্ডার গ্রহণ করা হলেও সম্পন্ন করা সম্ভব না হলে।
  • আমাদের কারণে ডেলিভারি সম্পন্ন না হলে।

৩. যেসব ক্ষেত্রে রিফান্ড হবে না

  • সার্ভিস বা সুবিধা ব্যবহার হয়ে গেলে।
  • ব্যবহারকারীর ভুল তথ্য বা ভুল ইনপুটের কারণে সমস্যা হলে।
  • ৭ দিনের মধ্যে অভিযোগ না করলে।
  • Fraud বা policy violation হলে।
  • Third-party policy অনুযায়ী রিফান্ড অযোগ্য হলে।

৪. রিফান্ড অনুরোধের সময়সীমা

সার্ভিস কাজ না করলে সর্বোচ্চ ৭ দিনের মধ্যে জানাতে হবে। ৭ দিনের পরে করা অনুরোধ সাধারণত গ্রহণযোগ্য হবে না।

৫. ব্যবহার হলে রিফান্ড নেই

যেকোনো সার্ভিস, product, API credit, SMS balance বা delivery সুবিধা ব্যবহার হয়ে গেলে রিফান্ড প্রযোজ্য হবে না।

৬. রিফান্ড প্রসেস

  • Transaction ID বা order তথ্য দিতে হতে পারে।
  • System log ও status যাচাই করা হবে।
  • যাচাই শেষে refund বা balance adjustment করা হবে।
  • রিফান্ড সময় payment method অনুযায়ী ভিন্ন হতে পারে।

৭. সার্ভিসভিত্তিক রিফান্ড

মোবাইল ও পেমেন্ট Failed transaction হলে refund হতে পারে, সফল হলে নয়।
API ও SMS ব্যবহৃত credit refundযোগ্য নয়।
স্টোর ও পণ্য ব্যবহার হলে refund নয়, fulfil না হলে বিবেচনা করা হবে।
ডেলিভারি ব্যবহার হলে refund নয়, failure হলে বিবেচনা।

৮. রিফান্ড প্রত্যাখ্যান

Policy violation বা invalid claim হলে আমরা রিফান্ড বাতিল করতে পারি।

৯. নীতি পরিবর্তন

আমরা প্রয়োজন অনুযায়ী এই নীতি আপডেট করতে পারি।

যোগাযোগ

রিফান্ড সংক্রান্ত সহায়তার জন্য যোগাযোগ করুন।